বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
দি নিউজ লায়ন ; সোমবার দুপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়।মৃত যুবকের নাম পুতুল সাঁফুই(৫৩)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার নিকারীঘাটা অঞ্চলের বানীবাদা বেলেখালি উত্তর পাড়া গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বানীবাদা বেলেখালী উত্তর পাড়া গ্রামের বাসিন্দা পুতুল সাঁফুই এদিন দুপুরে চৌরাস্তা এলাকার একটি পুকুর সেচের পাম্প মেশিন বসিয়ে ছিলেন পুকুরের সেচের কাজ করার জন্য।নিজের বাড়ির মিটার থেকে ইলেকট্রিক তারের সাহায্যে বিদ্যুৎ সংযোগ করে পুকুরে পাম্প মেশিন বসিয়েছিলেন সেচ কাজের জন্য পাম্প মেশিন চালু করার আগেই ঘটে বিপত্তি।হঠাৎই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে জড়িয়ে পড়েন এই যুবক।
ছটফট করতে থাকেন।সেই সময় সামান্য দূরে ক্ষেতের ধান কাটার কাজ করছিলেন জনাকয়েক চাষী।তাঁরা বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন।কোন রকমে বিদ্যুৎবাহী তারের সংযোগ ছিন্ন করে পুতুল সাঁফুইকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান বিদ্যুৎপৃষ্ট হলে মৃত্যু হয় এক যুবক।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment